পটুয়াখালীর রাঙ্গাবালীতে কারিতাস ব্রীজ প্রকল্পের  জনগনের অংশগ্রহণে দুর্যোগ চিহ্নিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল উপজেলা বড়বাইশদিয়া ইউনিয়নের ৪৭ নং মধ্য চরগঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,অজিৎ চন্দ্র দেবনাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর, নিরঞ্জন বর্মণ ।

আরো উপস্থিত ছিলেন, বড়বাইশদিয়া ইউনিয়ন সুপারভাইজার,উচুমেন, ৫নং ইউপি সদস্য মোঃ বেলাল মাহমুদ, সাংবাদিক এম এ ইউসুফ আলী,বড়বাইশদিয়া কমিউনিটি ফেসিলিটেটর ৫ং ওয়ার্ড  মেসকাফুল হৃদয়, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ হিমেল মাহমুদ, তানভীর আলম,সুমা খানম।

বড়বাইশদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় ইমাম,সিপিপি সদস্য,রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}