টাংগাইলের স্বনামধন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার রুমে আজ (১১ জানুয়ারি) বিকাল ৫ টায় শুরু হয় এই সেমিনার।উপস্থিত ছিলেন বিখ্যাত আইটি প্রতিষ্ঠান এস আর ড্রিম আইটি।সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগের শিক্ষার্থী ও নানান দায়িত্বশীলরা।এস আর ড্রিম আইটির নানান দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাইকে এস আর ড্রিম আইটির দায়িত্বশীলরা ফ্রিলারেন্সিং এর নানান বিষয় এবং তাদের কাজ বর্ণনা করেন।আধুনিক যুগে এআই এর ব্যাবহার এবং কীভাবে এআই ব্যবহার করে লাভবান হওয়া যায় এ সম্পর্কে সবাইকে অবগত করেন।ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও তারা নানান তথ্য উপস্থাপন করেন।এছাড়াও ফ্রিলারেন্সিং জগতে তাদের সফলতার গল্প বর্ণনা ও সবাইকে উদ্ভুদ্ধ করেন।এরপর আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা। সেমিনারে অংশগ্রহণকারী সবাইকেই দেওয়া হয় সার্টিফিকেট।রাত ৮ টায় শেষ হয় এই সেমিনার। সেমিনারে অংশ নিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}