ইসলামি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামি দল।আজ (১৪ জানুয়ারি) ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর পীর চরমোনাই এর নির্দেশে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের টাংগাইল জেলা শাখার নেতৃবৃন্দ।ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের টাংগাইল জেলা শাখার নেতৃবৃন্দরাও এতে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ টাংগাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো আকরাম আলী। বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ টাংগাইল জেলা শাখার সহ সভাপতি আকরাম হোসেন।বক্তব্যে উঠে আসে বিভিন্ন বিষয়। বিগত সব ক্ষমতাসীনরা ভোট আদায়ের জন্য ইসলামকে ব্যাবহার করেছে।

সেটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য সবাইকে সজাগ এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশের পাশে থাকার আহবান জানান ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।টাংগাইল সদর উপজেলার বেবীস্ট্যান্ডে কম্বল বিতরণ করা হয়।আরও উপস্থিত ছিলেন সব জেলা থানা ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}