ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জের ধরে ফুফাতে ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মেহারী ইউনিয়নের খেউড়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ইসরাফিল (১৮) ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

ঘটনার পর থেকে ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া (৩৫) পলাতক রয়েছে। সে একই গ্রামের মজলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ইসরাফিলের অটো গ্যারাজে তার ফুফাতো ভাই বাবু মিয়া বিভিন্ন সময় অটোরিক্সার মেরামত কাজ করাতো। ইসরাফিল মেরামত কাজের ৫শ টাকা বাবুর কাছে পাওনা ছিলো।

কিন্তু তা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ঘাতক বাবু স্থানীয় গ্রাম্য মেলা উপলক্ষে ইসরাফিলের গ্যারাজের সামনে দোকান বসায়। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বাবু ইসরাফিলকে মারধর করে। পরে সে তার বাবাকে নিয়ে মারধরে বিষয়টি জানাতে ফুফুর বাড়িতে গেলে তাকে দেখে ক্ষুব্ধ হয় বাবু।

এক পর্যায়ে বাবু কাঠ দিয়ে ইসরাফিলের বুকে আঘাতসহ ব্যাপক মারধর করে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাবু মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}