সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানের মালামাল ও অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, পানতুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০টাকা।এছাড়াও সকালে বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩৪/৫- এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থানে ভারতীয় নাগরিক ভারতের ইস্ট খাসিয়া হিল রাজ্যের সাইগ্রাম থানার ডালিয়া বস্তি গ্রামের ভুপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো (৩০) এবং করল গারোকে (৪৫) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল এবং ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদ্বয়কে দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}