বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার  ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ১২ টি ইউনিটের কমিটি বিলুপ্ত  ঘোষণা করেছে নবগঠিত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি।   কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম  সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

শনিবার ১৮ জানুয়ারি ২৫ দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে শীঘ্রই বিলুপ্ত উপজেলা ও পৌরসভায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}