ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে আসেন ঝিনাইদহে- ৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান (রনি) শনিবার বিকেলে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
খোঁজ খবর নেন চিকিৎসাধীন রোগীদের। সংশিষ্ট সূত্রে জানা যায় , রোগী দেখতে ও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে আসেন ঝিনাইদহে- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান (রনি)।
এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফারুক হোসেন (খোকন),মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর যুব দলের সদস্য সচিব সেলিম রেজা (মধু ),পৌর ছাত্র দলের আহবায়ক বাধন রাজবীর (নিশু)। এরপর তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ওয়ার্ড পরিদর্শন করেন।
খোঁজ খবর নেন চিকিৎসাধীন রোগীদের। মেহেদী হাসান রনি ঝিনাইদহ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের বড় ছেলে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ – ৩ আসন থেকে সংসদ নির্বাচনে সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী বলে দলীয় সুত্রে জানা গেছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}