বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে ছাত্রদল এর উদ্যেগে বাংলাদেশ এর স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশ এর রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রদল এর আহ্বায়ক সাফরাশ নূর সিজ্জির সভাপতিত্বে, হালিশহর থানা ছাত্রদল এর সদস্য সচিব সামিউল কবির সিয়াম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক জহির উদ্দীন বাবর। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ও চেতনাকে ধারণ করে, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় স্বাধীনতার মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগীতা কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

এতে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক জামান আহমেদ, যুগ্ম আহব্বায়ক ইয়াছিন আরাফাত তুষার, যুগ্ম আহব্বায়ক আরিফ খান, যুগ্ম আহব্বায়ক শিপন খান, ২৫নং ওয়ার্ড ছাত্রদল এর সংগঠক রেজাউর রহমান আফ্রিদি, তানভীর রাফিন, তৌসিফ, ২৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, ইসরাফ, ২৪নং ওয়ার্ড নেতা মো: ফরহাদ, মোঃ শহিদুল সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}