বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে ডাঙ্গী ইউনিয়নের দুই শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

২১ জানুয়ারী মঙ্গলবার  বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর  শংকরপাশা আশরাফিয়া মাদ্রাসা মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু,নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ,উপজেলা বিএনপির সাবেক সহ – সভাপতি আয়ুব মুন্সী, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনুজ্জামান মঈন,ডাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন প্রমুখ।

 

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}