গতকাল বেলা ১ টায় নেহালপুর কাঁচা বাজারের পুরাতন চান্দিঘরে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে। উক্ত নিলাম ডাকে মোট ২৮ জন ক্রেতা ফেরতযোগ্য ৫.০০০/= টাকার বিনিময়ে দরপত্র ক্রয় করেন। পরবর্তীতে এ ২৮ জন ক্রেতার মধ্যে নিলাম ডাক আরম্ভ হয়।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা নিয়াজ মাখদুম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী খোকন আহম্মদ, প্রানী চিকিৎসক মোস্তফা কামাল রাজু প্রমুখ। বিশ্ব ব্যাংকের অর্থায়নে, নেহালপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে উক্ত কাজের দায়িত্ব পান মেসার্স নুর কন্সট্রাকশন এবং কাজ বাস্তবায়ন করবেন প্রানী সম্পাদ অধিদপ্তরের উপজেলা প্রানী সম্পাদ ও ডেইরি প্রকল্প। উল্লেখ্য কাজের পরিধি অভ্যন্তরিন রাস্তা সংস্কার, মাংশ সেড- ২ টি, পোল্ট্রি সেড-২টি এবং সাধারন সেড-২ টি।
এ ছাড়াও থাকবে স্বাস্থ্য সম্মত শৌচাগার, সুপেয় পানি ও সোলার সিস্টেম ব্যবস্থা। নিলাম ডাকে এলাকার সকল শ্রেনীর জন সাধারনের অংশ গ্রহনে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন নেহালপুর বাজার কমিটির সভাপতি বাবুল আক্তার।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}