বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার রানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন এর সঞ্চলনায় ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কেন্দ্রীয় কৃষক দলের সহ- দপ্তর সম্পাদক সোলাইমান, ফরিদপুর মহানগর কৃষক দলের মামুনুর রশীদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন,

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান ভুলু, উপজেলা বিএনপির সহ- সভাপতি আইয়ুব মুন্সি ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু,নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ,পৌর কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, সালথা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু প্রমুখ।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}