আজ ২৮ জানুয়ারি ২০২৫ থেকে বন্ধ হয়ে গেল রেলের চাকা।বিগত তিন বছর ধরে রেলের রানিং স্টাফ দের মাইলেজ সুবিধার দাবি আদায়ে সরকারের আশ্বাসের পর আশ্বাস কিন্তু বাস্তবায়নে গড়ি মসির জন্যে আজ থেকে বাংলাদেশ রেল পথের রানিং স্টাফ গন পুর্ব ঘোষিত কর্ম বিরতি তে যাচ্ছেন সবাই।এতে নিসন্দেহে লাখো যাত্রী অবর্ননীয় ভোগান্তি তে পড়বে। যাতায়াত এর জন্য ট্রেন এর বিকল্প বাহন ব্যবহার করুন। যদি খুব বেশি জরুরি কাজ না হয় তাহলে কাল ভ্রমণ পরিহার করুন।

কারন যথাসম্ভব আগামিকাল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে অনির্দিষ্টকাল এর জন্য। এর কারন যারা আপনাদের কে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাদের ন্যায্য পারিশ্রমিক কে অবৈধভাবে কাটাছেরা করা হয়েছে। তাই তারা আপাতত ন্যায্য পারিশ্রমিক ফেরত না পাওয়া পর্যন্ত ট্রেন চালাবে না।

রেলের চাকা কে সচল রাখতে রানিং স্টাফ দের ন্যায্য দাবি দাওয়া আলোচনা সাপেক্ষে মেনে নেয়া হোক এমন টাই আশা করেন দেশের সচেতন নাগরিক সমাজ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}