যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ও যশোর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত “প্রথম জেডিএস ডিভিশনাল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”, যা ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৫, যশোর জিলা স্কুল এ অনুষ্ঠিত হয়েছে। এতে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি রানার্সআপ হওয়ার গৌরব অজন করে।

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি এর রানার্সআপ দলের সদস্য হলেন আজিজুর রহমান শান্ত, নাঈমা সুলতানা ও স্বাগত মন্ডল অর্ঘ্য।

এ সময়ে, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি সাজিদ রহমান শুভ বলেন:-  আমি গর্বিতভাবে বলতে পারি যে, আমাদের সংগঠন এই অঞ্চলে বরাবরই শীর্ষস্থান ধরে রেখেছে। বিতর্কচর্চার মাধ্যমে আমরা কেবল যুক্তিবাদী ও সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তুলছি না, বরং জাতীয় পর্যায়ে আমাদের মেধা ও প্রতিভার ছাপ রাখতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে শুধুমাত্র  আঞ্চলিক বা জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করা।

তাছাড়া-ও, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন, প্রথমেই টিমের অর্জনের জন্য, সবাইকে অভিনন্দন জানান। তাছাড়া-ও তিনি বিশ্বাস করেন, ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয় কে ইতিবাচক পরিবর্তনে অংশীজন এবং মননে সুকুমার বৃত্তি ও কন্ঠে তোলো মেধার ঝংকার অটুট রাখায় অঙ্গীকারবদ্ধ এবং সর্বদা বিশ্ববিদ্যালয় কে ইতিবাচক প্রতিনিধিত্ব করার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}