সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভাটি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় লংগদু থানা অফিসার ইনচার্জ  মোঃ  ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ, মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, উপজেলা রিসোর্স অফিসার মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, লোডশেডিং, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটি, ভোটার তালিকা হালনাগাদ, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}