(২৭শে জানুয়ারী )সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার নবাগত ওসি রজিউল্লাহ খান গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন মৃধা, চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, সাংবাদিক মেজবাউদ্দিন,সাংবাদিক আবুল কালাম।
এ সময় বক্তারা চরভদ্রাসনে আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। চুরি ডাকাতি সন্ত্রাসীদের উপদ্রব, বৃদ্ধি পেয়েছে বলে জানান। তারা বলেন, মাদক সেবনকারীরা প্রকাশ্যেই মাদক সেবন করছে এ যেন দেখার কেউ নাই।
এ সময় চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের কে সমাজের এই সমস্ত চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।