সাবেক ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধনে মাধ্যমে দাবি জানিয়েছে ২৮ শে জানুয়ারি মঙ্গলবার সকালে সদরপুর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেছে সদরপুর উপজেলাবাসীর বিভিন্ন রাজনীতিবিদ সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে ।
উক্ত মানববন্ধনে সাবেক সচিব মো. কুদ্দুস খানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার উজ্জামান, কাজী বদরুজ্জামান, তরিকুল ইসলাম কবির মেল্যা, তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল
আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্যা, শাহ আলম রেজা সহ অনেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জামায়েত ইসলামের সভাপতি দেলোয়ার হোসেন ওশ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনীতিবিদ সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে ।
ফরিদপুর-৪ পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ৭০ এর নির্বাচন থেকে ফরিদপুর-৪ নির্বাচনী আসনটি ছিল সদরপুর ও চরভদ্রাসন দুটি উপজেলা নিয়ে। মাঝে আসনটির সীমানা পরিবর্তন করা হলেও ১৯৮৬ এর নির্বাচনে আবারও ফিরিয়ে আনা হয়। কিন্তু ২০০৮ সালে ওয়ান এলিভেন সরকার স্বৈরাচার আওয়ামীলীগের প্রার্থীকে ক্ষমতায় আনার জন্য ভাঙ্গা উপজেলাকে ফরিদপুর-৪ এর সঙ্গে যুক্ত করে দেয়। এতে নদী ভাঙ্গন কবলিত দুই উপজেলার জনগণ বহুমুখী বৈষম্যের শিকার হতে থাকেন।