সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে(কুর্মিটোলা) আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বার্ষিকী-২০২৪ এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি)  কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও গীতাপাঠ করা হয়।

এরপর জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে  দুইদিন ব্যাপী (২৮ ও ২৯ জানুয়ারি) এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ। এ সময় প্যারেড ও কুচকাওয়াজ আয়োজন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিনে মার্চ পাস্ট, খেলাধুলার মশাল প্রজ্বলন, মার্শাল আর্ট প্রদর্শন, পিটি ডিসপ্লে, ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো আয়োজন করা হয়। এরপর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং পুরুষ্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি  এসব আয়োজনে অংশ নেয় অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}