চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীন নারী সমাজের ব্যানারে পর্দানশীন নারীদের তিন দাবি বাস্তবায়নে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, সাহেরা খাতুনসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করতে হবে। তারা আরও বলেন, সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে।

এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান। পরে তিনটি দাবি বাস্তবায়নে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}