গাইবান্ধায় খান মোঃ কাওসার ওয়াহিদ (সুজন) এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে, বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের ডিবি রোডে ঘন্টা ব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, কাফি মন্ডল, শফিকুল ইসলাম রুবেল ও ভুক্তভোগী সুজনসহ এলাকাবাসী । শেষে, বিক্ষোভকারীরা আরিফ ফয়সাল লেলিন ও তার মাতা লাকি বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়ে সড়ক অবরোধ করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}