সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৯৬ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্র ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পানতুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে। একই সাথে মাদকদ্রব্যসহ এক আসামীকেও আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৭৪ হাজার টাকা। এদিকে একই দিনে সংগ্রাম বিওপি মাদকসহ এক জনকে আটক করে। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}