ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আপন চাচাতো দুই ভাই নিহত হয়েছে। রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

এর মধ্যে স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন শিহাব।নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নারায়ণপুর গ্রামে যাচ্ছিলেন বোরহান ও শিহাব। আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনিও মারা যান। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}