বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের নিদাগের পাড়া নিবাসী হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস ৩’রা ফেব্রুয়ারী রোজ সোমবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
৪’রা ফ্রেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় নিগাদের পাড়া ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাধি দেওয়া হয়।মৃত্যুকালে তিনি ৬ সন্তান ও ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জীবনদশায় তিনি দীর্ঘদিন মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন এবং ধর্মপ্রচারকে নিজের পেশা হিসাবে গ্রহণ করেন।
তার মৃত্যুতে হযরত মোহছেন শাহ আল আরাবী ঐক্য পরিষদ, হযরত ইমাম শেরে বাংলা (রহঃ) শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নাঈমী (রহঃ) স্মৃতি সংসদ , উত্তর বরকল কমলার বাড়ী ফজর আলী তালুকদার জামে মসজিদের কমিটি ও মসল্লীবৃন্দ এবং ৪নং বরকল ইউনিয়ন ইসলাম প্রচার সংস্থা সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেন।