হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল করেছে এক পক্ষের লোকজন।

গতকাল সোমবার বিকাল তিনটায় গাঙ্গাটিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন ও ২ নং ওর্য়াড সভাপতি পল্টু মিয়া, নুরে আলম এরশাদ, আব্দুস সাত্তার বাবু মিয়া আবু সাইদ, সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক বিএনপির নারী- পুরুষ কর্মীরা সমবেত হয়।

অপর অংশের কাউন্সিল মঙ্গলবার (৬ জানুয়ারি) হওয়ার কথা রয়েছে। আর এতে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান খোকন ও বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দুটি প্যানেল কাউন্সিলে অংশ গ্রহণ করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}