ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বিটঘর হরিসভার উদ্যােগে বিশ্ব শান্তিকল্পে দেশ ও জাতীর মঙ্গল কামনায় ৩২প্রহর ব্যাপী শ্রী শ্রী ভূবনমঙ্গল হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত।বিটঘর মধ্য পাড়ার স্বর্গীয় বীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ির আঙ্গিনায় সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত। ৩১শে জানুয়ারি রোজ শুক্রবার হইতে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত ৪দিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, ৪ঠা ফেব্রুয়ারী হইতে ৬ই ফেব্রুয়ারী পর্যন্ত ৩দিন শ্রীমদ্ভাগবত পাঠ, ৭ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্হাপন, ৮ই ফেব্রুয়ারী রোজ শনিবার ভোরবেলা হইতে ৩২প্রহর ব্যাপী শ্রী শ্রী ভূবনমঙ্গল হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত। সাতক্ষীরার গীত গোবিন্দ সম্প্রদায়, নেত্রকোনার জয় বিমল কৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার জয় পদ্মাবতী সম্প্রদায়, গাইবান্ধার মিলন তীর্থ সম্প্রদায়, গোপালগঞ্জের শান্তি হরি সম্প্রদায়, যশোরের আদী গৌরাঙ্গ সম্প্রদায় দল সমুহ হরিনাম সংকীর্তন পরিবেশনে থাকবেন।
দীর্ঘসময় ঝিমিয়ে থাকা কমিটকে নতুন রুপে সাজিয়ে মহোৎসবের নতুন পরিচালনা কমিটির সভাপতি সুপ্লব কুমার সাহা, সিনিয়র সহসভাপতি বলাই দেবনাথ, সহসভাপতি সমর চন্দ্র সাহা, সহসভাপতি সুমন দাস, সাধারণ সম্পাদক লিটন কুমার সাহা, সহ সাধারণ সম্পাদক লিটন ঘোষ,সহ সাধারণ সম্পাদক সুব্রত সাহা,সাংগঠনিক সম্পাদক নান্টু ঘোষ, সহসাংগঠনিক সম্পাদক শিমুল সাহা, প্রচার সম্পাদক রাজন কুমার সাহা, সহপ্রচার সম্পাদক ভানু দেবনাথ, ক্যাশিয়ার রঞ্জিত কুমার দাস, সহ ক্যাশিয়ার সুকান্ত সাহা, ধর্মীয় প্রচার সম্পাদক বিভাস, সহ ধর্মীয় প্রচার সম্পাদক বিকাশ সাহা, সহ প্রচার সম্পাদক রাধু সাহা, আপ্যায়ন সম্পাদক শিমুল সাহা, সহ আপ্যায়ন সম্পাদক সেন্টু দাস।
কার্যকরী সদস্য নরোত্তম, দিপু, মন্টু ঘোষ, মহাদেব, কানাই, নিবাস রায়, বিকাশ, প্রদীপ, মিদুল, অমল, বিজয়, গৌরাঙ্গ সহ আরো অনেকেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে,দিন রাত কাজ করে যাচ্ছেন। মহোৎসবকে জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও প্রানবন্ত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।