চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিএফ-এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন এর  সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন এএসডিএফ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণসহ গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদানসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পরিশেষে কর্মশালার সভাপতি মোছাঃ তাছমিনা খাতুন উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন ও মেধাবী শিক্ষার্থীদের এসডিএফ এর পক্ষ থেকে উচ্চ শিক্ষাবৃত্তির চেক প্রদানের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}