সভাপতি শাহ্ মোহাম্মদুল্লাহ, সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইনীইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গত শুক্রবার বাদ জুমা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম।

সংগঠনের জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। ব

ক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দীন ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জেলা আহবায়ক মাওলানা মাহমূদুল হাসান হিফয্, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা নূরুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এইচ এম মাহদী বিন ইউনুস। উপস্থিত ছিলেন দীনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করীম ও ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এতে ৩ দফা ঘোষণাপত্র পাঠ করেন যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ।যুব সম্মেলনে প্রধান অতিথি ২০২৩-২০২৪ (অবশিষ্ট) সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের সভাপতি হিসেবে হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ, সহ-সভাপতি আল-মামুন ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনীর নাম ঘোষণা করেন ও তাঁদের শপথ পাঠ করান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}