৭ফেব্রুয়ারী শুক্রবার থেকে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা পণ্য বাণিজ্য মেলা “অ্যাম্বিয়েন্তে ২০২৫”।  ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক মেসে প্রাঙ্গনে আয়োজিত এ মেলার আয়োজক জার্মানি ছাড়াও গোটা বিশ্বের প্রায় কয়েক লাখ দর্শণার্থী এবং চার হাজারের বেশী বেশি ক্রেতা-বিক্রেতা, উদ্যােক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার ও পণ্য প্রদর্শক মেলায় অংশ নিচ্ছে। বরাবরের অংশ নিয়েছে বাংলাদেশও। দেশের ৪২টি প্রতিষ্ঠান বিশ্বখ্যাত এই মেলায় তাদের তৈরি নানা পণ্য প্রদর্শন করছে।

যার মধ্যে ১২টি প্রতিষ্ঠান দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)র অধীন বাকীগুলো ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যাগে।  মেলায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য’আফেয়ার্স, জনাব রাহাত বিন জামান বলেন, “অ্যাম্বিয়েন্তে”র মত আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ দেশের রপ্তানি পণ্যেতো বটেই, সামগ্রিক অর্থনীতি ও দেশের ভাবমূর্তির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

জার্মানিতে বাংলাদেশ দূতাবাস সবসময়ের মত বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে আন্তর্জাতিক যেকোন মেলায় অংশগ্রহণ নিশ্চিতে সার্বিক সহায়তা করে যাবে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর, জনাব চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী বলেন, অ্যাম্বিয়েন্তে মেলা বিশ্বের বৃহত্তম ভোক্তা পণ্য বাণিজ্য মেলা, যেখানে বাংলাদেশের দৃঢ় উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

এবারের মেলায় হস্তশিল্প, সিরামিকস, ও কুকওয়্যারসহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হচ্ছে। তিনি বলেন, পণ্য বহুমুখীকরণই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল, এবং বাণিজ্য মন্ত্রণালয় ও EPB-এর সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ যাতে আরও বহুমুখী পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতে পারে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এবারের মেলায় দেশের পণ্যের উচ্চমান ও পরিবেশবান্ধব হস্তশিল্পের পাশাপাশি বাংলাদেশি সিরামিকস, যা নান্দনিকতা ও টেকসই মানের জন্য পরিচিত, বৈশ্বিক খুচরা ক্রেতা, বিক্রেতা ও পরিবেশকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলার শিরোনাম ছিল রিদম অফ লাইফ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}