কুমিল্লার মুরাদনগরে নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী হাফেজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম।
সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ ও শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার, হাবিবুর রহমান এবং শিক্ষার্থী রেশমা আক্তার। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আক্তার হোসেন ভূঁইয়া, জাকির হোসেন ও জেবুন্নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৯টি ইভেন্টে ৮৭ জন শিক্ষার্থী বিজয়ী হয়, যাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি, মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা মনে করেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।