কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড ভিংলাবাড়ী এলাকায় মেসার্স এইচ.বি.সি ব্রিকস ও মেসার্স নিউ একতা ব্রিকসকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন কতৃক এইচ.বি.সি ও নিউ একতা ব্রিকস নামে দুটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।
পৌরসভা ভিংলাবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি না মেনে এইচ.বি.সি ব্রিকস এর স্বত্বাধিকারী আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভুঁইয়ার ইট প্রস্তুতকরণ পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ইট প্রস্তুত, কৃষি জমি হতে মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের জন্য ৫ লক্ষ টাকা এবং একই এলাকার নিউ একতা ব্রিকস এর স্বত্বাধিকারীরা মোঃ সাইফুল ইসলাম কে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা পরিমাণ করা হয়।
জানা যায়, অনুমোদন ব্যাতীত ইট প্রস্তুত, কৃষি জমি হতে মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের নিয়মনীতি না মেনে ইটভাটা পরিচালনা করার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫(১), ১৫ ধারায় দুটি ব্রিকসকে মোট ৭ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটার সীল-গালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পুলিশের এসআই সহ ফোর্স, ফায়ার সার্ভিসের ফোর্স ও সংবাদকর্মী সহ প্রমুখ। এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, অবৈধভাবে কৃষি জমির থেকে মাটি কাটা ও নদীর চড় থেকে মাটি কাটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে এরক নিয়মিত অভিযান চলমান থাকবে৷