ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী এলাকায় পৌর কার্যালয় সংলগ্ন চারতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত রানীশংকৈল আবাসিক হোটেল নামে একটি আবাসিক হোটেলের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আবাসিক হোটেলটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, রানীশংকৈল আবাসিক হোটেলের স্বত্বাধিকারী, অধ্যক্ষ হাসান আলী নবাব, জামায়াত নেতা মাওলানা মাইনুদ্দিন, পয়গাম আলী বিএসসি, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, সহ শহরের বিভিন্ন ব্যবসায়ী, সুধীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। এর আগে হোটেল উদ্বোধনকে ঘিরে একটি দোয়া মাহফিল হয়।
রানীশংকৈল আবাসিক হোটেল মালিক, অধ্যক্ষ হাসান আলী নবাব সাংবাদিকদের জানান আবাসিক হোটেলটির রুমগুলোতে সুসজ্জিত ডেকোরেশন ও আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ভ্রমণ পিপাসুদের সুবিধা অনুযায়ী ডাবল ও সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে ।

তিনি আরো বলেন রানীশংকৈল উপজেলায় ঘুরতে আসা মানুষদের নিরাপদ রাত্রি যাপনের দিক বিবেচনা করে আধুনিকায়নে ছোয়ায় ও অতিথিদের সকল চাহিদার কথা ভেবেই তিনি আবাসিক হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। সকলের কাছে তিনি তার ব্যবসা পরিচালনায় একান্ত সহোযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}