মনিরামপুরে অলক দাস নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কলাপাতা বিক্রি করে সংসার চালায়। অলক দাস কলার পাতার ব্যবসা করে। তাতে যা আয় হয় তা দিয়েই পরিবার-পরিজন নিয়ে দিন চলে।

মণিরামপুরে জীবীকার সন্ধানে ছুটে চলা হাজারো মানুষের মধ্যে একজন অলক দাস(৪০)। সে জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে কলা পাতার ব্যবসা। এ ব্যবসার মাধ্যমেই তার সংসার চলে। অন্তত ১৫ বছর সে এ ব্যবসার সাথে জড়িয়ে আছে। অলক দাস মণিরামপুর, যশোর সদর, অভয়নগর, কেশবপুরসহ পার্শ্ববর্তী অনেক এলাকার গ্রামে গ্রামে ঘুরে কলার পাতা কেনে। এক পিচ পাতা ১ টাকা দরে কেনে।

সে জানায়, এক হাজার থেকে দেড় হাজার পিচ পাতা কেনে এবং বিভিন্ন এলাকার হাট-বাজার ও শহরের মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। মাছ ব্যবসায়ীরা সে পাতা ক্যারেটে রেখে দেশের বিভিন্ন জায়গায় চালান দেন। সকল খরচ বাদে প্রতিদিন ৫০০ টাকা থেকে ৭০০ টাকা লাভ হয়।

সে মণিরামপুর উপজেলা ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামের শ্যামাপদ দাসের ছেলে। অবশ্য তার সাথে শ্রমিক হিসেবে ৩ জন কাজ করে। এ ব্যবসার মাধ্যমেই তারা পরিবার-পরিজন নিয়ে সুখে-দুঃখে দিন কাটায়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}