রবিবার (১৬ ফেব্রুয়ারী)  সকাল ১০ টা থেকে বেলা ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে কলমাকান্দা উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিসূত্রে এ তথ্য জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্টে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, নেত্রকোণা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং নেত্রকোণা পুলিশ লাইন্স ও কলমাকান্দা থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

মোবাইল কোর্টে ০৫টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০১টি ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}