আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আয়োজনে প্রভাত ফেরী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ ফেব্রয়ারি সকাল দশটায় নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হকের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে কালো ব্যাজ পরিয়ে হাত পতাকা নাড়িয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে দশটায় বিদ্যালয় কক্ষে পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আহসানুল হকের সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভা, কবিতা,ছড়া আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন।আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,বেলাল আহমদ,হারুন আহমদ,আফজাল হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন,জয়নাল আবেদীন, রবি চন্দ,বিদ্যালয়ের শিক্ষক শরীফ আহমদ,ফারহানা আক্তার, সায়েমা আক্তার, সানজিদা বেগম ও অভিভাবক বৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}