মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা গড়ব আমরা সুবর্ণ ইতিহাস অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে গাইবান্ধা শহরের পৌর পার্কে আয়োজিত অনুষ্ঠানে একুশের গান, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৮টায়।

অনুষ্ঠানে আলোচনা করেন, শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান। প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, মনির হোসেন সুইট, মেঘলীনা দ্যুতি ও সোহেল রানা। একঝাঁক ক্ষুদে শিল্পী ছড়া ও কবিতা আবৃত্তি করে।

অনুষ্ঠানে শিশু কিশোরদের স্বরচিত ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}