আজ ২১ শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দেয়ার দিন আজ। গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা।

আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রম আয়োজন চোখে পড়ে। দিনটি উদযাপন করা হয় পথশিশুদের সাথে। এই শিশুরা জানতে পারে, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক।

এই দিনে, তাদের ছোট্ট হৃদয়ে বড় এক চেতনা জেগে ওঠে — ভাষা, স্বাধীনতা এবং জাতীয়তা রক্ষার সংগ্রাম কখনো থামে না। ২১ শে ফেব্রুয়ারি, শুধুমাত্র ইতিহাসের দিন নয়, এটি আমাদের সকলের জন্য এক নতুন প্রেরণার উৎস।

সেতুবন্ধন শেল্টার কমলাপুর ও স্কুল আন্ডার দ্যা স্কাই দীর্ঘদিন ধরে পথশিশুদের আশ্রয় সহ পাঠদান করে যাচ্ছে। এই পথশিশুরা আজকের এই মহান দিনটি তাৎপর্যপূর্ণ ভাবে পালন করে এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।

২১ শে ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগে শিশুরা শহীদ মিনারে ফুল দেয়। আলোচনা, গল্প, চিত্রাংকন এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}