জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় উক্ত বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, বিধি মোতাবেক তার ভাতা ও অন্যান্য সুবিধাদি আগামী ২৫ ফেব্রুয়ারি  হতে কার্যকর হবে। এ বিষয়ে অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন,  আমার দায়িত্ব আমি সুষ্ঠুভাবেই পালন করবো। বিভাগে আমি একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠন করতে কাজ করবো। আমি এখনও দায়িত্ব গ্রহণ করিনি  আগামীকাল দায়িত্ব গ্রহনের পর এ বিষয়ে কথা বলবো।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}