নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের আয়োজনে ‘Run for Cancer Awareness 2025’ এর অংশ হিসেবে আজ ২১ ফেব্রুয়ারি নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের জন্য বিশেষ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়। বাচ্চাদের জন্য ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল কিক সহ নানা মজার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন এ আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল লুমিনারি সংগঠনের সদস্যবৃন্দ।

আগামী ২৮ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে নোবিপ্রবিতে প্রথমবারের মতো  আয়োজিত হতে যাচ্ছে Run for Hope, Fight for Life প্রতিপাদ্যে “Run for Cancer Awareness 2025.” ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে অংশগ্রহণকারীরা ২ কিমি ও ৭.৫ কিমি ক্যাটাগরিতে দৌড় দিবে। গত ৭ই জানুয়ারী, ২০২৫ তারিখ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মোঃ ওমর ফারুকের (ফার্মেসি,নোবিপ্রবি) স্মরণে এ বছর পালন করা হবে আয়োজনটি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}