যশোর মনিরামপুর উপজেলার হরিণা বিলের বাঁধ ভেঙ্গে বোরো ধান তলিয়ে যাওয়া কৃষকদের মধ্যে থেকে 200 জনকে ১০ কেজি করে চাল প্রদান করবেন মনিরামপুর উপজেলা প্রশাসন একথা জানিয়েছেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। গত ২২ শে ফেব্রুয়ারি উপজেলার হরিনা বিলের বিল রক্ষা বেরিবাধ ভেঙ্গে পাচ গ্রামের কৃষকের কম পক্ষে ৮৩০ বিঘা জমির বরো ধান পুরো পানিতে তলিয়ে গেছে যার ফলে হরিনা বিলের কৃষকদের মাথায় দুশ্চিন্তার কালো ছায়া।

ঘটনার পরদিন ২৩ শে ফেব্রুয়ারি ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, তিনি সব কিছু দেখে ও সাধারণ মানুষের সাথে কথা বলে উক্ত ভেঙ্গে যাওয়া বাদ বাধার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। ২৪ শে ফেব্রুয়ারি আর এক দফা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ ভেঙ্গে যাওয়া স্থানে পরিদর্শনে আসেন এবং সার্বিক খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে থেকে ২০০ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। নিশাত তামান্নার এমন মহাতি উদ্যোগ ও ঘোষনার কারণে কৃষক ও সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}