ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ রেশমা বেগম (৪০) ও তার ছেলে মোঃ শুভ হাওলাদার (১৯)। ভাঙ্গা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা এবং তার ছেলে মোঃ শুভ হাওলাদারেরদেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান খান জানান, মাদক বিক্রির অভিযোগে মা ও ছেলে দুজনেই গ্রেফতার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}