শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা ও স্বাগত মিছিল করেছে জেলার  স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের নিউমার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয় এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্তাকারে বক্তব্য রাখেন, নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন,সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম সানি।

এসময় তারা বলেন, বিগত ১৭ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়ি ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগ ও জামায়াতের দোসর তাদের এই স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই। শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}