সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠক উজ্জীবন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটি নেত্রকোণা জেলা শাখার সংগঠক রাফায়েল ইসলাম সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান,জাতীয় নাগরিক কমিটি নেত্রকোণা জেলা শাখার প্রতিনিধি ফাইজা ইসলাম তোয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখপাত্র সাবা সরকার তৌশি,সদস্য অনন্য শেখ,সাবাবা হক প্রমুখ।

এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা ধর্ষণের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}