সাম্প্রতিক সময়ে সারাদেশে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায়, শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান, সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম, জোবায়ের আলম, খন্দকার আব্দুল আলীম, হাবিবুল্লাহ পাহাড়ী, অমা রাণী দেবসেন, উমর ফারুক, সারোয়ার হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় গাজীপুর এমএএস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাজাহারুল ইসলাম আরিফ, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, রুহুল সিদ্দিকী রুমান, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}