মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফরহাদ সরদার।

এসময় বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সভাপতিত্বে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর কেন্দ্রীয় টিম মেম্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির জাতীয় জীবনে আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গৌরবজ্জ্বল এক স্মৃতি বিজড়িত দিন।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}