লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মুসকান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত শিশুটি কেতকীবাড়ি এলাকার সোহেল রানা মেয়ে।

জানা গেছে, বাড়ির পাশের উঠানে মুসকান খেলতে খেলতে পুকুরের কাছে গেলে এক সময় সেই পুকুরেই পরে যায়। এমতাবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে পুকুরের পানিতে মুসকানের লাশ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক বলেন, পুকুরের পানিতে ডুবে মুসকানের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}