যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিল রক্ষাকারী বেরিবাদ ভেঙ্গে বরো ফসল নষ্ট হওয়াই কৃষকরা পড়েছে চরম বিপাকে, সার বিজ ক্রয় করে ৫০০ টাকা করে শ্রমিক দিয়ে অনেক কষ্টে তারা বরো ধান চাষ করে ধানে যখন জমি সবুজ হয়ে গেছে ঠিক তখনি বিল রক্ষাকারী বেরিবাদ ভেঙ্গে বিলের সকল বরো ফসল তলিয়ে গেছে । মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বিষয় টি জানার পর সাথে সাথে হরিণা বিল পরিদর্শনে আসেন ও কৃষক দের সাথে কথা বলে ভাঙ্গা বেড়ি বাধটি পুনরায় বাধার ব্যবস্থা গ্রহণ করেন ও উক্ত বিলের জমির মালিকদের প্রত্যকে ১০ কেজি করে চাউল বিতরণ করেন ১৪ নম্বর দূরবাডাঙ্গা ইউনিয়ন পরিষদে।

এসময় কর্মকর্তা নিশাত তামান্না বলেন আমি জেলা প্রশাসক মহোদয় কে বিষয় টি অবহিত করেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে উপদেষ্টাদের কাছে সুপারিশ পাঠিয়েছিস স্থায়ী সমাধান করার জন্য, হয়তো জলাবদ্ধতার একটা সুষ্ঠু সমাধান হবে। আপনারা ধৈর্য হারা হবেন না, আমি আমার সকল কিছু দিয়ে আপনাদের এই সমস্যার সমাধানের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআয়ও অফিসার মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন প্রশাসক মোঃ রোকনুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য দিপক মন্ডল, জামাত নেতা মোঃ আঃ লতিফ,।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}