জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প সেবা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‍‍`সি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছু পরীক্ষার্থী ও অবিভাবকদের এই সেবা দেন বাসিতের অনুসারীরা।বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুরশাহ পার্কে এই সেবা ক্যাম্প করেন তারা। এসময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ,ডায়াবেটিস পরীক্ষা,ব্লাড প্রেসার নির্ণয়,জ্বর সর্দি ওষুধ, স্যালাইন, রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন প্রাথমিক এবং লোক কার্যক্রম করেন।

এবিষয়ে জানতে চাইলে মেডিকেল ক্যাম্পের সোলায়মান খান সাগর বলেন, সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বাসিত ভাইয়ের জন্মদিন একই দিনে পড়েছে। ভর্তি পরীক্ষা দিতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসায় আমাদের এই উদ্যোগ নেয়া হয়েছে। জন্মদিনে ভিন্নধর্মী মেডিকেল ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, আমি চাইলে জন্মদিনে কেক কাটতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে জন্মদিনের ভিন্ন কিছু করা যায়, যা সুবিধা বঞ্চিত এবং সাধারণ মানুষের কাজে আসবে। যেহেতু একই দিনে জবির ‍‍`সি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আমার জন্মদিন পড়েছে, তাই বাহাদুর শাহ পার্কে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}