আসছে মাহে রমজান ডাইবেটিসের রুগিরা চিন্তায় পড়ে যান কি করবেন ডায়বেটিস পেশেন্ট এর রমজানে ডোজ এডজাস্ট কিভাবে করবেন। প্রথমে আসা যাক মুখে খাবার অসুধ এর ব্যাপারে যদি কেউ OHA / ওরাল ডায়বেটিস ড্রাগস ২ বেলা নেন সকালে আর রাতে। রমজানে কিভাবে ডোজ এডজাস্ট করবেন সকালের টা ইফতার এর টাইমে দিবেন, আর রাতের টা সেহেরি তে দিবেন। আবার যদি কেউ ৩বেলা নেন সকাল,দুপুর,রাত, তাহলে অইটা সকালের টা ইফতার,দুপুরের টা ডিনার আর রাতের টা সেহেরিতে দিবেন। Dose এর কোনো চেইঞ্জ হবে না, সেইম ডোজ পাবে।
Single ডোজ পেলে সবসময় ইফতার এ দিবেন।
High ডোজ টা সবসময় ইফতার এ দিবেন। মনে রাখবেন : যদি কেউ sulphonyloria গ্রুপের অসুধ নেন যেমন কন্সুকন ডাইমাইক্রন ডাইমারল ৮০ এম জি কি।বা সেক্রিন / প্রাইড ১/২/৩/৪ এম জি তাহলে সকালে ডোজ টা ফুল ডোজ ইফতারে দিবেন। আর রাতের ডোজ টা অর্ধেক কমায় সেহেরিতে দিবেন। তবে যদি কেউ ডিপিপি ফোর ইনহিবিটর + মেটফরমিন কম্বিনেশন যেমন লিজেন্টা এম ২.৫/৫০০, লিনারল এম, সিটাগিল এম ৫০/৫০০ ডাইয়ালিপ্টিন এম ৫০/৫০০ এই ধরনের অসুধ দুই বেলা নিলে ইফতারের আগে একবার আর সেহরিতে বন্ধ থাকবে। এখন আসি Insulin এর বিষয়ে। ইনসুলিন কেউ ৩বেলা ইনসুলিন পায়। সকাল,দুপুর,রাতে সকালে ডোজ ফুল ডোজ ইফতার এ। দুপুরের Dose বন্ধ করবেন(কিন্তু যদি কেউ ডিনার খায় তাহলে ডোজ কমায় দিতে পারেন) রাতের ডোজ সেহেরিতে ৫০% কমায় দিবেন।
Long acting Insulin Iftar time nibe and Dose reduce (15-30 )% Short Acting Insulin রমজানের জন্য : সকালের ডোজ- ইফতারে ফুল ডোজ এ লাঞ্চ ডোজ : বন্ধ করে দিবেন, তবে যদি বেশি খাওয়া দাওয়া হয় তবে ডিনারে ৫০ ভাগ কমায় দিবেন। ডিনার ডোজ : ৫০% রিডিউস করে সেহেরিতে। Intermediate Acting Insulin মর্নিং ডোজ : ফুল ডোজ এ ইফতারে। রাতের ডোজ : ৫০% রিডিউস করে সেহেরিতে। premix Insulin সকালের ডোজ : ফুল ডোজ ইফতারে রাতের ডোজ : ৫০% কমিয়ে করে সেহেরিতে। ব্লাড গ্লুকোজ মনিটর রমজানে অবশ্যই ডায়বেটিসের রুগিরা গ্লুকোমিটার দিয়ে নিজের ব্লাড সুগার মনিটর করবেন। কখনো সেহরির ২ ঘন্টা পর কখনো ইফতারের ২ ঘন্টা আগে উভয় ক্ষেত্রেই যদি দেখেন সুগার লেভেল ৬ কিম্বা তার কম তবে সতর্ক হতে হবে।কারন হঠাত করেই সুগার কমে হাইপো গ্লাইসেমিয়া হয়ে যাবার ভয় আছে।
ব্লাড গ্লুকোজ লেভেল যদি দেখেন ৫ এর নীচে নেমে গেছে এর সাথে শরীর কাঁপছে,প্রচন্ড ক্ষুধা লাগছে,শরীরে খুব ঘাম হচ্ছে,চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে তিনি সেদিনের রোজা আর রাখতে পারবেন না।ইমিডিয়েটলি উনাকে রোজা ভেংগে চিনি অথবা গ্লুকোজ গোলানো পানি পান করতে হবে।অথবা মিস্টি জাতীয় কিছু খেতে হবে।সবচাইতে ভাল হয় খেজুর। কারন এটা দ্রুত রক্তে মেশে। কারো কারো ক্ষেত্রে সুগার লেভেল অতিরিক্ত বেড়েও যেতে পারে। যদি এরকম হয় যে সুগার লেভেল ২৫-৩০ সাথে ঠোট মুখ প্রচন্ড শুকিয়ে আসছে + নিশ্বাস দিয়ে এক ধরনের এলকহলিক গন্ধ আসছে তিনি দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে চলে আসবেন।