ওমানের অন্যতম সফল বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাদেক হাসান ও তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি তাদের প্রতিষ্ঠান গোবরা-এর ষষ্ঠতম ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)। উদ্বোধনী বক্তব্যে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) বলেন, “মোহাম্মদ সাদেক হাসান অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ একজন ব্যবসায়ী। অল্প বয়সেই তিনি যে সফলতা অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।”
ওমানে বাংলাদেশি মালিকানাধীন শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল পেইন্টে ও তামান্না গোল্ডেন ওয়ার্ক এলএলসি অন্যতম। এই প্রতিষ্ঠান ন্যাশনাল পেইন্ট ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরিশেষে ব্যবসার সমৃদ্ধি ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।