বৈষম্যবিরোধী আন্দোলনে ‍কুমিল্লার মুরাদনগরের সাত শহীদ পরিবারের কাছে পবিত্র রমজানের উপহার পাঠিয়েছেন মুরাদনগরের সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার (১ মার্চ) পবিত্র মাহে রমজানের একদিন আগে শহীদ পরিবারের কাছে এসব উপহার পৌঁছে দেন কায়কোবাদের ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, যুবদল নেতা মাসুম মুন্সি, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ফয়েজুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা নেতারা।

রমজানের উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শহীদ ইমনের মা রেহেনা বেগম। তিনি বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর সাবেক এমপি কায়কোবাদ দাদা আমারে ৫০ হাজার টাকা দিছে। বসতঘর, টিউবওয়েল, টয়লেট এমনকি রান্নাঘরও করে দিছে। কালকে রোজা আজকেই আমারে রমজানের উপহার দিয়ে গেছে। এত দামী খেজুর আমারে দিছে।আল্লাহ দাদারে নেক হায়াত দান করুক।
শহীদ সাব্বিরের মা বলেন, কায়কোবাদ দাদা ছাড়া আমাদের কেউ খোঁজও রাখে না। কালকে রোজা আজকে কায়কোবাদ দাদা ভাইয়ের পক্ষ থেকে রমজানের উপহার পেলাম। এর আগে আমার ছেলে যখন আহত ছিল তিনি চিকিৎসা করাইছেন।

শহীদ হওয়ার পর দাফন কাফনের ব্যবস্থা করাইছেন। ৫০ হাজার টাকা দিছেন। বসতঘর, টয়লেট, টিউবওয়েলও করে দিছেন। আল্লাহ দাদারে ভাল রাখুক। আমরা সাধারণ মানুষ এমন এমপিই চাই।
রমজানের উপহার বিতরণকালে কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জায়িফ শহীদ পরিবারের উদ্দেশে বলেন, আপনার শহীদ সন্তানের পক্ষ থেকে এ উপহারটুকু গ্রহণ করুন। প্রথম রমজানেই এ খেজুর দিয়ে ইফতার করবেন। এবং আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) বলেছেন, আপনাদের যেকোনো প্রয়োজন আমাদের জানালে আমরা খুব খুশি হব।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার বড় বাবা (কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ) শুরু থেকেই শহীদ পরিবারের পাশে ছিলেন। শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা ও বসতঘর নির্মাণ করে দিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে তাদের জন্য আমাদের মাধ্যমে উপহার পাঠিয়েছেন। আমরা শহীদদের জন্য দোয়া করি এবং সবসময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}