ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আ’ লীগ নেতা ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৪ মার্চ) ভোর ৪ টায় তাকে উপজেলা গোরকই মন্দির মেলা থেকে গ্রেফতার করা হয়। সাধন মৃত ডা: নিত্যানন্দ বসাকের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরও জানান, সাধন বসাককে পূর্বের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}